Home / উদ্যোগ / ঈদে বরিশাল-ঢাকা নৌ-রুটে চলবে ৩০টি লঞ্চ
surovi+7+mbd-2

ঈদে বরিশাল-ঢাকা নৌ-রুটে চলবে ৩০টি লঞ্চ

মাস্টারি বিডি ডটকম
বরিশাল । ২৫ আগস্ট ২০১৭ । ১ ০ ভাদ্র ১৪২৪

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরিশাল-ঢাকা নৌ-পথে ৩০টি নৌযান চলাচল করবে।

এরমধ্যে সরকারি জাহাজ ৬টি ও বেসরকারি ২৪টি লঞ্চ ঈদের আগে ও পরে নির্ধারিত সময়ে যাতায়াত করবে।

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক নাজমুল হুদা মিঠু জানান, বরিশাল-ঢাকা নদী রুটে দিবা ও রাত্রীকালিন সরাসরি সার্ভিসে ১৯টি লঞ্চ থাকলেও ঈদ স্পেশাল সার্ভিসে মোট ২৪টি লঞ্চ যাত্রী সেবা দিবে। যাত্রীদের চাপ বৃদ্ধি পেলে আরো দু’একটি লঞ্চ বাড়ানো হতে পারে।

surovi+7+mbd-5

লঞ্চ মালিক সমিতি সূত্র জানায়, আসন্ন ঈদে বিশেষ সার্ভিসে লঞ্চগুলো হলো, কীর্তনখোলা-১, ২, সুন্দরবন-৮, ১০, ১১, ১২, সুরভী-৭, ৮, ৯, পারাবত-২, ৯, ১০, ১১, ১২, এমভি টিপু-৭, এমভি ফারহান-৮, দ্বীপরাজ, কালাম খান-১, তাসরিফ-১, ৪, এ্যাডভেঞ্চার-১, দেশান্তর ও গ্রীন লাইন-২, ৩ সহ মোট ২৪টি বেসরকারি লঞ্চ।

অন্যদিকে রাষ্ট্রীয় নৌ-পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি’র ৬টি স্টিমার বিশেষ সার্ভিসে অংশগ্রহণ করবে বরিশাল-ঢাকা নৌপথে।

এগুলো হলো : এমভি মধুমতি, এমভি বাঙ্গালী, পিএস মাহমুদ, লেপচা, টার্ন ও অস্ট্রিচ। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।

surovi+7+mbd-7

জাহাজের ভাড়া পূর্বের ন্যয় রাখা হয়েছে।

এছাড়া ঝালকাঠী ও পিরোজপুর থেকে ৪টি লঞ্চ ভায়া বরিশাল নদী বন্দর হয়ে ঢাকা রুটে চলাচল করবে। এর বাইরে পিরোজপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলো বানরীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ থেকে বরিশাল নৌ-বন্দর হয়ে ঈদ সার্ভিসে অংশগ্রহণ করবে।

এদিকে ঈদ উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নৌ-বন্দর ও জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে লঞ্চ ও টার্মিনালে সিসি ক্যামেরার ব্যবস্থা, মাইকে সতর্কবাণী প্রচার, টার্মিনালের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টরের ব্যবস্থাসহ নৌ থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, আনসার, মেরিন ভলান্টিয়ার ও স্কাউট সদস্যরা বন্দর এলাকাজুড়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

surovi+7+mbd-4

একইসাথে দুর্ঘটনা এড়াতে যাত্রী চলাচলের রুটগুলোতে বাল্কহেড, কার্গোসহ অন্যান্য নৌ যান টহল থাকবে। অতিরিক্ত যাত্রীবহন প্রতিরোধে নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.