মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১০ নভেম্বর ২০১৭ । ২৬ কার্তিক ১৪২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন উৎসব-২০১৭’ আজ শুক্রবার (১০ নভেম্বর)।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আজ সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) বিবিএ ২১তম, এমবিএ ৫২তম ও ৫৩তম এবং ইএমবিএ ২১তম, ২২তম ও ২৩তম ব্যাচের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদের সভাপতিত্বে এতে গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ব্যাংক লিমিটেডের ইনডিপেন্ডেন্ট পরিচালক এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম