Home / প্রচ্ছদ / ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব করবে
duculturalfestmbd

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব করবে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ নভেম্বর ২০১৬ । ২০ কার্তিক ১৪২৩

শিক্ষার্থীদের আরও বেশি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে নতুন বছরের শুরুতেই সাংস্কৃতিক উৎসব করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ উৎসব আয়োজনের ঘোষণা দেন।

তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় টিএসসিতে হবে এ আয়োজন। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলে হলে এখনই প্রস্তুতি শুরু হবে। শিক্ষার্থীদের সংস্কৃতিমনস্ক করতে কাল (শনিবার) থেকে প্রতিটি আবাসিক হলে সাংস্কৃতিক কর্মশালা শুরু হবে। সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহীদের মূল উৎসবের শিল্পী ও অভিনেতা হিসেবে বাছাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা, সংগীত ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক এবং সাংস্কৃতিক অঙ্গণে পরিচিত ব্যক্তিরা হলের কর্মশালায় প্রশিক্ষণ দেবেন।

তরুণ প্রজন্মের একটি অংশ জঙ্গিবাদ ও মৌলবাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে মন্তব্য করে তাদের মধ্যে মানবিকতার গুণ তৈরি করতে এ উৎসব ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

উপাচার্য বলেন, তাদেরকে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। সংস্কৃতির বিকাশের মাধ্যমে একটি সমাজকে অনেক বেশি গতিশীল করা যায়। শিক্ষার্থীদের চিন্তাচেতনাকে আরও গতিশীল করতেই এ আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. মহসিনা আক্তার খানম, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.