মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ নভেম্বর ২০১৬ । ২০ কার্তিক ১৪২৩
কিংবদন্তি সঙ্গীতশিল্পী ড. ভূপেন হাজারিকার ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামীকাল শনিবার সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শীর্ষক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে।
সঙ্গীত সন্ধ্যায় ভূপেন হাজারিকার আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার, আয় আয় ছুটে আয় সজাগ জনতা, চোখ ছল ছল করে ওগো মা, শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, মোরা যাত্রী একই তরণীর এবং ইউ আর ইন দ্য সেম বোট ব্রাদারসহ বেশকিছু গান গেয়ে শোনাবেন লিয়াকত আলী লাকী।
এছাড়া ভূপেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ভূপেন হাজারিকার গানের কর্মশালায় প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে বাছাইকৃত ২৫ জনের সমবেত কন্ঠে ‘আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’ এবং ঢাকা সাংস্কৃতিক দলের সমবেত কন্ঠে ‘দোলা হে দোলা’সহ বেশ কিছু গান পরিবেশিত হবে।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম