Home / আন্তর্জাতিক / চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩৩
jinshangoucoalchina33diesmbd-f

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩৩

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০২ নভেম্বর ২০১৬ । ১৮ কার্তিক ১৪২৩

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং মিউনিসিপলিটি এলাকায় সোমবার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার ভোরে এই ঘটনায় নিখোঁজ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী সংস্থার সদর দপ্তর থেকে জানানো হয়, স্থানীয় সময় রাত ২ টার দিকে ইয়ংচুয়ান ডিস্ট্রিক্টের জিনশাংগৌ কয়লাখনিতে কয়লার একটি স্তুপের ভেতর মৃতদেহগুলো পাওয়া গেছে। ৮০ জনের বেশি উদ্ধারকর্মী এই তল্লাশী অভিযানে অংশ নেয়।

jinshangoucoalchina33diesmbd

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ওয়ার্ক সেফটি তদন্তটির তদারক করছে।
স্থানীয় সরকারি কর্মীরা মৃতদের সনাক্ত করেছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় খনিতে মোট ৩৫ শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে দুজন অক্ষত বেরিয়ে আসতে সক্ষম হয় এবং ৩৩ জন আটকা পড়ে।

মঙ্গলবার বিকেলে ১৮ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 11

অবশেষে কারাগার মুক্ত হলেন আইভী

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published.