মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৯ জুন ২০১৯ | ১৫ আষাঢ় ১৪২৬
গুণী নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেরা সেরা বহু সিনেমা-নাটক উপহার দিয়েছেন তিনি। গুণী এই নির্মাতার সঙ্গে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার স্বপ্নজাল ছবি খ্যাত নায়িকা পরীমনি। ক্যাপশনে নতুন কাজের আভাসও দিয়েছেন তিনি।
ফেসবুকে ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমরা রাখি পরা ভাই-বোন, হচ্ছে কিছু আয়োজন, অপেক্ষায় থাকুন কিছুক্ষণ।’
এ ব্যাপারে সালাহউদ্দিন লাভলুর কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, ‘মাঝেমধ্যে দেখা হয় পরীর সঙ্গে। কোনো অনুষ্ঠানে দেখা হলেই পরীমনি মজার ছলে বায়না ধরে, ভাইয়া কবে নতুন ছবি বানাবেন? আপনার ছবিতে কবে কাজ করবো! আমিও বলি হয়ে যাবে কোনো একসময়। কিন্তু এখনও কোনো কাজ করা হয়নি আমাদের। পরীর সঙ্গে কোনো কাজ হলে তার তরফ থেকেও নিশ্চয় জানতে পারবেন।’
তবে পরীমনি এ প্রসঙ্গে বলেন, ‘এইরকম একজন গুণী পরিচালকের পরিচালনায় অভিনয় করতে পারা সৌভাগ্যের ব্যাপার। তার পরিচালনায় অভিনয় করার ইচ্ছে অনেক দিনের। কাজের পরিকল্পনা চলছে। কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে বেশি কিছু না বলা উচিত।’
প্রসঙ্গত, খ্যাতিমান নির্মাতা সালাহউদ্দিন লাভলু অনেক দিন হলো নতুন কোনো সিনেমা নির্মাণ করেননি। ছোটপর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম