Home / আন্তর্জাতিক / ফ্রান্স ও স্পেনে তাপদাহের নতুন রেকর্ড!
france+peoplerefres+mbd

ফ্রান্স ও স্পেনে তাপদাহের নতুন রেকর্ড!

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা | ২৯ জুন ২০১৯ | ১৫ আষাঢ় ১৪২৬

ফ্রান্সের তাপমাত্রা এরইমধ্যে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এদিকে স্পেনে ঘাম ঝরানো তাপদাহ অব্যাহত রয়েছে। এমন অসহনীয় তাপের কারণে স্পেনে দাবানল নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়েছে। এ খবর পরিবেশন করেছে এএফপি।

spain+heavy+tempreature+mbd

এমন পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশের সরকার তাদের দেশের নাগরিকদের বাড়তি সাবধানতা অবলম্বনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এসব দেশে সপ্তাহব্যাপী তাপদাহ অব্যাহত থাকার কারণে দূষণের সৃষ্টি হয়েছে এবং ইউরোপজুড়ে জরুরি সতর্কতা জারির আশংকা অনেক বেড়ে গেছে।

france+peoplerefres+mbd-2

ফ্রান্সের আবহাওয়াবিদরা তাপমাত্রার পূর্বাভাসে জানিয়েছেন, শুক্রবার ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করেছে। এরআগে কখনো ফ্রান্সের মূলভূখণ্ডে এতো বেশি তাপমাত্রা বিরাজ করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, এরআগে ২০০৩ সালের আগস্টে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মন্টপালিয়ার ও নিমস-এ সর্বোচ্চ ৪৪.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

france+peoplerefres+mbd-3

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁ সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে এ ধরনের অতি চরম তাপমাত্রা বারবার বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.