Home / বিনোদন / নাটক / ‘ঘ্রানুষ’
ghranush+saba+jovan+mbd

‘ঘ্রানুষ’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ৩১ মে ২০১৯ | ১৭ জ্যৈষ্ঠ ১৪২৬

নাটকের নাম ‘ঘ্রানুষ’। খুবই ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে এ একক নাটকটি।

ghranush+mbd

এই নাটকটিতে অভিনেতা জোভানকে দেখা যাবে অদ্ভুত একজন মানুষের চরিত্রে। এই মানুষ সারাক্ষণই কেবল ঘ্রাণ নেয়। আর মানুষের ঘ্রাণ শুঁকে তার অতীত-বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় সাফা কবিরের। এগিয়ে যায় নাটকের গল্প। ‘ঘ্রানুষ’ এরকমই একটি গল্প। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরের একটি গল্পের নাট্যরূপ।

safa+kabir+jovan+mbd-2

রণক ইকরামের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। এছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মিষ্টি জোহা, রিসার্ত প্রমুখ।

ফ্যাক্টর থ্রি সল্যুশনের পরিবেশনা ও সাউন্ডটেক এর প্রযোজনায় নাটকটি এই ঈদ উপলক্ষে নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1645

দুই মাসে ফ্যামিলি, কৃষক কার্ডসহ যেসব পদক্ষেপ প্রধানমন্ত্রীর

ঢাকা, শনিবার ১৮ এপ্রিল ২০২৬ মাসস বর্তমান সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া …

Leave a Reply

Your email address will not be published.