
মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ১০ আগস্ট ২০১৯ | ২৬ শ্রাবণ ১৪২৬
আসন্ন ঈদুল আজহায় প্রকাশ পাবে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের ‘শুধু তোমায় ঘিরে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। আর এতে মডেল হয়েছেন ক্রিকেট বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপিকা গ্লামারকন্যা মারিয়া নূর।

মারিয়া নূর বর্তমানে টেলিভিশন ও কর্পোরেট অনুষ্ঠানগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হয়ে বেশ একটা অনুভূতি কাজ করছে তার ভেতরে।

হঠাৎ উপস্থাপনা থেকে মিউজিক ভিডিওতে কেন? এই প্রশ্নের উত্তরে মারিয়া বলেন, আমি আগেও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব পেয়েছি।

কিন্তু করা হয়নি। এখন ইমরানের কারণেই করেছি। কারণ, তার বেশ কিছু গানের মিউজিক ভিডিও আমি দেখেছি। সে অনেক ভালো কাজ করে।

দর্শক-শ্রোতাদের কাছেও তার জনপ্রিয়তা অনেক। কাজটি সবার ভালো লাগবে বলে আমি আশাবাদী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম