Home / জাতীয় / গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গোলাম মোস্তফা
upa+nirbachan+md

গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গোলাম মোস্তফা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ ফেব্রুয়ারি ২০১৭ । ০৩ ফাল্গুন ১৪২৩

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন গোলাম মোস্তফা আহমেদ।

আগামী ২২ মার্চ এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সংবাদ বাসস-এর।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘সভায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সর্বসম্মতিক্রমে গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে গোলাম মোস্তফা আহমেদকে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার করার জন্য মনোনয়ন প্রদান করা হয়।

নির্বাচন কমিশন গত ৫ ফেব্রুয়ারি জেলার সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাচাই করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১ মার্চ নির্ধারণ করা হয়েছে।

রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এই আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন। এই আসনে ৩০২.৮৫৩ ভোটার তাদের ভোট প্রদান করবেন।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে তার সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামের বাড়ির বসার ঘরে ঢুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ফলে এই আসনটি শূন্য হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1645

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

ঢাকা, বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ মাসস বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির …

Leave a Reply

Your email address will not be published.