Home / উদ্যোগ / গাইবান্ধায় যুব মহিলাদের স্বনির্ভরতার প্রশিক্ষণ
gaibandha+mbd

গাইবান্ধায় যুব মহিলাদের স্বনির্ভরতার প্রশিক্ষণ

মাস্টারি বিডি ডটকম
গাইবান্ধা । ১৫ মার্চ ২০১৭ । ০১ চৈত্র ১৪২৩

দরিদ্র ও অর্ধ-শিক্ষিত যুব মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারি প্রকল্পের আওতায় পাঁচ ধরনের কাজর ওপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
জেলা মহিলা বিষয়ক অফিস বাংলাদেশ সরকারের তহবিলে বেকার যুব মহিলাদের জীবিকায়নের জন্য ‘মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’ বাস্তবায়ন করছে।
দারিদ্র্য বিমোচন করতে ও যুব মহিলাদের আয় বর্ধক কর্মকান্ডের সঙ্গে জড়িত করার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করাই হলো এই প্রকল্পের লক্ষ্য।

এই প্রকল্পের আওতায় জেলার ৫০ জন যুব মহিলাকে সেলাই, ঘর সাজানোর গৃহ সামগ্রী তৈরি, বিউটিফিকেশন, কারচুপি ও মোমবাতি তৈরি ও ব্লক বাটিকের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণার্থী মউধুমা বেগম বলেন, তিনি ঘর সাজানোর গৃহ সামগ্রী তৈরি করছেন।
তিনি বলেন, তিন মাসের প্রশিক্ষণ কোর্সে প্রতি ব্যাচে দশজন করে যুব মহিলা অংশগ্রহণ করছেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সনদ প্রদান করা হবে।
তিনি বলেন, প্রত্যেক প্রশিক্ষণার্থী প্রতিদিন ৬০ টাকা করে পাবেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, এই প্রকল্পের আওতায় চারশ’ জন যুব মহিলা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি বলেন, অনেকে আয় বর্ধক কর্মকান্ডের সঙ্গে জড়িত হওয়ার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়েছেন এবং তাদের জীবনযাত্রামান পরিবর্তন করতে পেরেছেন।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 3 26 222

পাশাপাশি ৯টি কবরে চিরনিদ্রায় শায়িত হবেন একই পরিবারের ৯ সদস্য

ঢাকা, শুক্রবার ১৩ মার্চ ২০২৬ মাসস বাগেরহাটের মোংলা পৌর কবরস্থানের এক কোণে পাশাপাশি খোঁড়া হয়েছে ৯টি …

Leave a Reply

Your email address will not be published.