Home / অর্থনীতি / গত অর্থবছরে পাট ও পাটজাত দ্রব্যের রফতানি আয় ছিল ৭,২৯৪.৪০ কোটি টাকা : ইমাজ উদ্দিন প্রামানিক
imajuddin+pramanik+mbd

গত অর্থবছরে পাট ও পাটজাত দ্রব্যের রফতানি আয় ছিল ৭,২৯৪.৪০ কোটি টাকা : ইমাজ উদ্দিন প্রামানিক

মাস্টারি বিডি ডটকম
সংসদ ভবন । ২৭ ফেব্রুয়ারি ২০১৭ । ১৫ ফাল্গুন ১৪২৩

বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ১৯ দশমিক ৬২ লাখ বেল পাট ও পাটজাত দ্রব্য রফতানি করে ৭ হাজার ২৯৪ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। যা গত অর্থবছরের চেয়ে ৮৭৫ কোটি ৫০ লাখ টাকা বেশি।

মন্ত্রী আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

মন্ত্রী বলেন, দেশে গত মৌসুমে পাট উৎপাদনের পরিমাণ ছিল ৮২ দশমিক ৪৬ লাখ বেল। ওই সময়ে পাট ও পাটজাত দ্রব্য রফতানি হয়েছে ১৯ দশমিক ৬২ লাখ বেল।

তিনি বলেন, গত অর্থবছরে ১১ দশমিক ৩৭ লাখ বেল পাট রফতানি করে আয় হয়েছে ১ হাজার ৫৪ কোটি ৪০ লাখ টাকা। যেখানে একই সময়ে পাট ও পাটজাত দ্রব্য ৮ দশমিক ২৫ লাখ মেট্রিক টন পাটজাত দ্রব্য রফতানি করে ওই অর্থবছরে আয় হয়েছে ৬ হাজার ২৪০ কোটি টাকা।

তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ১৮ দশমিক ১৯ লাখ বেল পাট ও পাটজাত দ্রব্য রফতানি করে দেশ ৬ হাজার ৪১৮ কোটি ৯০ লাখ টাকা আয় করেছে। বাংলাদেশ মোট ১০ দশমিক ০১ লাখ বেল পাট রফতানি করে আয় করেছে ৮১৬ কোটি ৭৪ লাখ টাকা, যেখানে পাট ও পাটজাত দ্রব্য রফতানি আয় ছিল ৫ হাজার ৬০২ কোটি ১৬ লাখ টাকা।
সরকারি দলের সদস্য এডভোকেট মো. রহমত আলীর অপর এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত পাট ভারত, পাকিস্তান, নেপাল, চীন, রাশিয়া, ইউকে, আইভরিকোস্ট, ভিয়েতনাম, জিবুতি, ফিলিপাইন, ব্রাজিল, আলসালভেদর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা হয়। এছাড়া পাটজাত্য পণ্য বর্তমানে ১১৮টি দেশে রফতানি করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.