মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৭ ফেব্রুয়ারি ২০১৭ । ১৫ ফাল্গুন ১৪২৩
নানা নাটকীয় ঘটনার মধ্যদিয়ে দেয়া হয়েছে এবারের অস্কার পুরস্কার। ৮৯তম এই অস্কার স্মরণীয় হয়ে থাকছে আসগর ফরহাদি আর কৃষ্ণাঙ্গদের বিজয়ের কারণে।
বাংলাদেশ সময় সোমবার ভোর ছয়টা থেকে ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড দেয়া শুরু হয়। সকাল সাড়ে সাতটা থেকে তারকায় ঝলমলে লালগালিচা পর্বের পর মূল আয়োজন শুরু হয়। সেরা অভিনেতা বিভাগের পুরস্কার ঘোষণার পর একে একে মূল বিভাগগুলোর ফাঁকে ফাঁকে কারিগরি বিভাগের বিজয়ীদের নামও ঘোষণা করা হয়।
অস্কারে এবারে সেরা ছবি ‘মুনলাইট’ । ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নিয়েছেন ক্যাসি অ্যাফ্লেক। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন- অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকসো রিজ), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক) ও ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)।
আর ‘লা লা ল্যান্ড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’-এর জন্য ক্যারিয়ারের প্রথম অস্কার জিতলেন এমা।

এবারের আসরে ১৪টি মনোনয়ন পেয়ে রেকর্ড সৃষ্টি করে ‘লা লা ল্যান্ড’। মূল অনুষ্ঠানে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রীসহ সাতটি অস্কার জিতে নিলো রোমান্টিক মিউজিকাল ঘরানার সিনেমাটি।
‘মুনলাইট’ ছবির জন্য এবারের সেরা সহ-অভিনেতার অস্কার জিতেছেন মাহারশালা আলী। এই বিভাগে মনোনয়ন তালিকায় আরো ছিলেন- লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমেলস), দেব প্যাটেল (লায়ন)।
সেরা সহ-অভিনেত্রী বিভাগে ‘ফেন্সেস’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছেন ভায়োলা ডেভিস।
তার সঙ্গে এ বিভাগে লড়াইয়ে ছিলেন- নিকোল কিডম্যান (লায়ন), মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি), অক্টোভিয়া স্পেনসার (হিডেন ফিগার্স) ও নাওমি হ্যারিস (মুনলাইট)।
সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে বিজয়ী হয়েছে ইরানের ‘দ্য সেলসম্যান’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাত মুসলিম দেশের ভিসা নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে এবারের অস্কার বর্জন করেন বিদেশী ভাষার চলচ্চিত্রে মনোনীত ‘দ্য সেলসম্যান’-এর (ইরান) নির্মাতা আসগর ফারহাদি। অথচ তিনিই দ্বিতীয়বারের মতো জিতলেন এই পুরস্কার।
এটির প্রতিদ্বন্দ্বী ছিল- জার্মানির ‘টনি আর্ডমান’, সুইডেনের ‘আ ম্যান কলড উভা’, অস্ট্রেলিয়ার ‘ট্যানা’ ও ডেনমার্কের ‘ল্যান্ড অব মাইন’।
সেরা অ্যানিমেশন ছবি বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘জুটোপিয়া’ এবং সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘পাইপার’।
শব্দমিশ্রণ বিভাগে বিজয়ী হয়েছেন কেভিন ও’কনেলসহ তিন শব্দ প্রকৌশলী ‘হ্যাকসো রিজ’ ছবির জন্য। কেভিনের জন্য এটি বিশাল অর্জন। কেননা এর আগে ২০ বার মনোনীত হয়েও পুরস্কার জোটেনি তার ভাগ্যে। তবে ২১তম বারে এসে তার দুর্ভাগ্যের অবসান হয়েছে। মর্যাদার অস্কার জিতে হাসি ফুটেছে কেভিনের মুখে।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অস্কার জেতেন ‘অ্যারাইভাল’, ‘সুইসাইড স্কোয়াড’, ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’, ‘লা লা ল্যান্ড’, ‘দ্য জঙ্গল বুক’, ‘হ্যাকসো রিজ’ ছবিগুলোর কারিগররা।
সেরা পোশাক পরিকল্পনার জন্য এ বছর অস্কার জিতেছেন ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’ ছবির ডিজাইনাররা। সেরা প্রডাকশন ডিজাইন বিভাগের অস্কার গেছে ‘লা লা ল্যান্ড’ ছবির ঘরে। রূপ ও কেশসজ্জার জন্য ‘সুইসাইড স্কোয়াড’ ছবির রূপ ও কেশসজ্জাকারেরা জিতেছেন অস্কার।
‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা চিত্রগ্রহণের অস্কার জিতেছেন লিনাস স্যান্ডগ্রেন। সেরা সম্পাদনার অস্কার গেছে ‘হ্যাকসো রিজ’ ছবির সম্পাদকের ঘরে। আর শব্দ সম্পাদনার অস্কারটি জিতেছেন ‘অ্যারাইভাল’ ছবির শব্দ প্রকৌশলীরা।
ভিজ্যুয়াল এফেক্টস বিভাগে এ বছর অস্কার জিতেছে ‘দ্য জঙ্গল বুক’ ছবিটি।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম