Home / জাতীয় / খুলনায় জয়িতা সম্মাননা প্রদান
khulna+7+joyeta+awerd+mbd

খুলনায় জয়িতা সম্মাননা প্রদান

মাস্টারি বিডি ডটকম
খুলনা । ০৭ ফেব্রুয়ারি ২০১৭ । ২৫ মাঘ ১৪২৩

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস ২০১৬ উপলক্ষে খুলনায় সাত জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের পাঁচ ও সিটি কর্পোরেশন থেকে দুই শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান। সংবাদ বাসস-এর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অলোকানন্দা দাস, সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান এবং ২০১৪ সালে জয়িতা নির্বাচিত মুর্শিদা জব্বার রনি। স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।
প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক বলেন, সরকার নারীদের যোগ্যতা স্বীকৃতি দিতে জয়িতা নির্বাচনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে নারীরা অসামাজিক প্রতিকূলতা অতিক্রম করতে সক্ষম হবেন।

পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতা হলেন- ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে দিঘলিয়া উপজেলার হাসনা তারা বেগম, ‘শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে রূপসা উপজেলার নাছিমা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে ফুলতলার রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা দিঘলিয়ার বিলকিস আক্তারী এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দাকোপ উপজেলার চম্পা মন্ডল। খুলনা সিটি কর্পোরেশন থেকে ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে খালিশপুরের ফাতেমা খাতুন এবং ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ বিন্দু রাণী শর্মা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খুলনা কর্মজীবী মহিলা হোস্টেলের জন্য একটি টিভি প্রদান করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.