Home / জাতীয় / কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রেসিডেন্ট অ্যালেন বেরসে
alen+berse+swis+president+2+mbd-2

কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রেসিডেন্ট অ্যালেন বেরসে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ ফেব্রুয়ারি ২০১৮ । ২৪ মাঘ ১৪২৪

সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য আজ মঙ্গলবার কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

গত বছরের আগস্ট মাস হতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিভিন্ন সময়ে বিতাড়িত এসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং কক্সবাজারের কুতপালংসহ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বেরসে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা ৫০ মিনিট পর্যন্ত কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করবেন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী শুনবেন।

alen+berse+swis+president+mbd

এরআগে ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইস প্রেসিডেন্ট চলমান রোহিঙ্গা সংকটে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশে সরকারি সফর করছেন। তিনি কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সাথেও কথা বলবেন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করবেন।

সুইস প্রেসিডেন্ট বিকেল সোয়া ৩ টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.