Home / জাতীয় / ‘বাংলিশ’ নয়, প্রয়োজন দেশজ সংস্কৃতির লালন ও বিকাশ : তথ্যমন্ত্রী
hasanul_haq_inu_271376_305125

‘বাংলিশ’ নয়, প্রয়োজন দেশজ সংস্কৃতির লালন ও বিকাশ : তথ্যমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ ফেব্রুয়ারি ২০১৮ । ২৪ মাঘ ১৪২৪

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভাষাবিকৃতি পরিহার ও দেশপ্রেম বুকে নিয়ে দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ব্রতী হতে এফএম বেতার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এফএম বেতার মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

hasanul+haque+inu+information+minister+mbdতথ্যমন্ত্রী বলেন, ‘বাঙালিয়ানা চর্চা করুন, জগাখিচুড়ি ভাষা বা বাংলিশ বর্জন করুন, দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ভূমিকা রাখুন। বাংলার সাথে বিদেশি ভাষার মিশ্রণ ও বিকৃতি যাতে গণমাধ্যমে পরিবেশিত না হয়, সেবিষয়ে আদালতের নির্দেশ পূর্ণভাবে পালিত হতে হবে।’

‘দেশের বেতার দেশপ্রেম বুকে নিয়ে দায়িত্বশীলতার সাথে সম্প্রচারিত হবে’ উল্লেখ করে ইনুু বলেন, ‘সংবিধানের চার মূলনীতি, জাতির পিতার স্বাধীনতার ঘোষণা, ত্রিশ লক্ষ শহীদ, একাত্তরের গণহত্যার মতো মীমাংসিত বিষয়কে বিতর্কিত করবেন না।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের বুক থেকে ইতিহাসের জঞ্জাল পরিষ্কার করে গণতন্ত্রে উত্তরণের পথে গণমাধ্যম দেশের সাথে থাকবে। মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধা ও রাজাকারকে এবং শান্তিরক্ষাকারী ও অশান্তি সৃষ্টিকারীকে একপাল্লায় মাপা যায় না।’
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো: মোশাররফ হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, এশিয়ান রেডিও’র চেয়ারম্যান হারুনুর রশীদ, ধানসিঁড়ি কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সারসহ সম্প্রচাররত ২১টি এফএম বেতারের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এফএম বেতারের প্রতিনিধিবৃন্দ উত্থাপিত ‘বিটিআরসি’র একতরফা ফি নির্ধারণ’ ও মোবাইল কোম্পানীগুলোর ‘শ্রুতিধর্মী অ্যাপসে’র বিষয়ে তাদের আপত্তিসমূহ পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.