Home / উৎসব ও সংস্কৃতি / কবিতা সংগ্রামের ঐতিহ্য নিয়ে জাতীয় কবিতা উৎসব
jatio+kobita+porishod+mbd

কবিতা সংগ্রামের ঐতিহ্য নিয়ে জাতীয় কবিতা উৎসব

মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ৩০ জানুয়ারি ২০১৯ । ১৭ মাঘ ১৪২৫

প্রতিবছরের মতো এবছরও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব-২০১৯’।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেছে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সংবাদ সংম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

jatio+kobita+porishod+mbd-2

১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান এবং উৎসব সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
যথারীতি মুক্ত আলোচনা ও কবিতা পাঠ, আবৃত্তিপর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান ইত্যাদি নিয়ে সাজানো হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯’। প্রত্যেকদিন সকাল থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯ টা পর্যন্ত।
উল্লেখ্য,স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু হয় ১৯৮৭ সালে। কালের পরিক্রমায় সে উৎসব আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.