Home / আবহাওয়া / মাঘের শেষে
winter+mbd

মাঘের শেষে

মাস্টারি বিডি । বাঁধন খান
আবহাওয়া প্রতিবেদন । ৩০ জানুয়ারি ২০১৯ । ১৭ মাঘ ১৪২৫

রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, পাবনা, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

abhawa+mbd-f

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য .হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

winter+bd+mbd

আজ দিনগত শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
গতকাল থেকেই মৃদু মৃদু বাতাস বয়ে যাবার ফলে কনকনে শীত পড়েছে দেশে। যদিও শীতের শুরুতে আবহাওয়া পূর্বাভাসে এবার শীতের তীব্রতার সংবাদ প্রচার হচ্ছিলো। কিন্তু বাস্তবে তা হয়নি। এলোমেলো শীতের ফলে মানুষের স্বাস্থ্যসমস্যা বেড়েছে।

winter+mbd

মাঘমাসের শেষে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও ছিলো। কিন্তু শীতের দেখা না পেয়ে কেউ কেউ হতাশা প্রকাশ করে বলেছে, না এ বছর আর শীত পড়বে না। কিন্তু গত দুদিনে আবহাওয়ার পরিবর্তনে ধারণা করা হচ্ছে- সত্যি হয়তো মাঘের শেষে একবার জমিয়ে শীত পড়তেও পারে। আর “মাঘের শীত বাঘের গায়ে” কথাটির সত্যতা মিলেও যেতে পারে।

winter+clothing

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.