Home / এই দিন / কথাশিল্পী শওকত ওসমান জন্মশতবার্ষিকী সোমবার
shwkatosmanbirthdaymbd

কথাশিল্পী শওকত ওসমান জন্মশতবার্ষিকী সোমবার

…তিনি জীবিত থাকাকালেই ‘জননী’ উপন্যাস বিশ্বের অন্যতম সেরা প্রকাশনা সংস্থা প্যাংগুইন ইংরেজি ভাষায় প্রকাশ করে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ জানুয়ারি ২০১৭ । ১৯ পৌষ ১৪২৩

shwkatosmanbirthdaymbd-inবাংলা সাহিত্যের খ্যাতনামা কথাশিল্পী ও শক্তিশালী লেখক শওকত ওসমানের জন্মশতবার্ষিকী আজ ২ জানুয়ারি (সোমবার)। চল্লিশের দশক থেকে সাহিত্যের বিভিন্ন ঘরানায় অত্যন্ত সাবলিলভাবে লেখালেখি করে বাংলাসাহিত্যকে সমৃদ্ধ করেন তিনি।

১৯১৭ সালের এইদিনে তিনি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবলসিংহপুরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার পিতার নাম শেখ মোহাম্মদ ইয়াহিয়া।

ছাত্রজীবন থেকেই কথাশিল্পী শওকত ওসমান বৃটিশ শাসনবিরোধী ও বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি শিল্প-সংস্কৃতির বিভিন্ন ঘরানায় সাহিত্যচর্চা ও লেখালেখি শুরু করেন। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে বাংলাসাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি ঢাকায় চলে আসেন।

shwkatosmanbirthdaymbd-in-inঢাকায় শিক্ষকতার মধ্যদিয়ে পেশাগত জীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম কমার্স কলেজে এবং পরবর্তীতে ঢাকা কলেজে শিক্ষকতা করেন। শুরু থেকেই তার গল্প ও উপন্যাসে সকল ধরনের অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে গণমানুষের কথামালা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা উঠে আসে। ক্রমে পশ্চিমা শোষণের সমালোচনামূলক কথাসাহিত্যে তিনি বিপুল সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী জান্তার অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি লিখেন ‘জননী’ এবং ‘ জাহান্নাম থেকে বিদায়’ দুটি উপন্যাস। তিনি জীবিত থাকাকালেই ‘জননী’ উপন্যাস বিশ্বের অন্যতম সেরা প্রকাশনা সংস্থা প্যাংগুইন ইংরেজি ভাষায় প্রকাশ করে।

কথাশিল্পী শওকত ওসমান একাধারে লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ননফিকশন, অনুবাদ, স্মৃতিকথা। বিভিন্ন মাধ্যমে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ গল্পগ্রন্থ হচ্ছে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, মনিব ও তার কুকুর, জন্ম যদি তব বঙ্গে, সাবেক কাহিনী, জুনু আপা ও অন্যান্য গল্প, উপন্যাসের মধ্যে রয়েছে- জননী, ক্রীতদাসের হাসি, বনী আদম, রাজ উপাখ্যান, জাহান্নাম হতে বিদায়, পুরাতন খঞ্জর, জলাঙ্গী, দুই সৈনিক, নেকড়ে অরণ্যে।

শওকত ওসমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শওকত ওসমান স্মৃতি সংসদ ও উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে আজ থেকে ঢাকায় দুদিনব্যাপী উৎসবের আয়োজন করেছে।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.