Home / ফটো গ্যালারি / ‘ওহ বেবি’
samantha+mbd-5

‘ওহ বেবি’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৩ জুন ২০১৯ | ০৯ আষাঢ় ১৪২৬

কোরিয়ার সুপার ডুপার হিট ছবি ‘মিস গ্র্যানি’র অফিশিয়াল রিমেক ‘ওহ বেবি’। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ৫ জুলাই।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘ওহ বেবি’র ট্রেইলার। নন্দিনী রেড্ডি পরিচালিত হাসির এ ছবিটি মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঝড় তুলেছে।

samantha+mbd-2

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, দুই মিনিটের ট্রেইলারে ছবির গল্পটি উঠে এসেছে। ছবিতে ৭০ বছরের এক দাদি ২৪ বছরের এক তরুণীর ভেতর নিজেকে খুঁজে ফিরে বেড়ান। আর এ নিয়ে গড়ে ওঠা মজার মজার ঘটনায় এগিয়ে চলে কাহিনি।

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা সামান্থা আক্কিনেনি। এ পর্যন্ত তিনি ১৯টি তেলেগু ও ১৪টি তামিল ছবিতে অভিনয় করেছেন।

samantha+mbd

নারীকেন্দ্রিক এ সিনেমা ‘ওহ বেবি’ তাঁর ক্যারিয়ারের গতিপথ পাল্টে দেবে বলেই আশা সামান্থার। ছবির ট্রেইলারে অছে অনেক হাস্যরস। আছে আবেগঘন মুহূর্তও—যা অনেকের চোখে পানি এনে দেবে। ট্রেইলারে প্রদর্শিত শেষের কয়েক সেকেন্ডই ‘ওহ বেবি’র মূল কথা প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওহ বেবি’ নিয়ে ঝড় চলছে। ট্রেলার মুক্তির মাত্র এক ঘণ্টায় এক লাখ ভিউ পেয়ে যায় ইউটিউবে। ২২ জুন দুপুর পর্যন্ত ছবির ট্রেইলারটি ৩৫ লাখের বেশি দেখা হয়েছে।

samantha+mbd-3

প্রসঙ্গত, এ বছরে ‘সুপার ডিলাক্স’ ও ‘মাজিলি’র পরে ‘ওহ বেবি’ সামান্থার তৃতীয় ছবি। ‘আনজান’, ‘মাক্ষি’, ‘ইউটার্ন’, ‘মানাম’, ‘মার্শাল’, ‘অ. . আ’, ‘থেরি’সহ অনেক জনপ্রিয় ছবির নায়িকা সামান্থা আক্কিনেনি।

samantha+mbd-4

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 4 26 44444

ঢাবি শিক্ষার্থীর মরদেহের পাশে চিরকুট, পুলিশ হেফাজতে শিক্ষক

ঢাকা, রবিবার ২৬ এপ্রিল ২০২৬ মাসস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো আত্মহত্যা …

Leave a Reply

Your email address will not be published.