Home / ফটো গ্যালারি / মুক্তিযুদ্ধের আখ্যান ‘জিয়ন্তকাল’
Boikuntha+Jiontakal+mbd

মুক্তিযুদ্ধের আখ্যান ‘জিয়ন্তকাল’

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৩ জুন ২০১৯ | ০৯ আষাঢ় ১৪২৬

মহান মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনাপ্রবাহকে ভিত্তি করে রচিত হয়েছে ‘জিয়ন্তকাল’ আবৃত্তি প্রযোজনাটি। এটি পরিবেশনা করলো রাজধানীর স্বনামখ্যাত সংগঠন বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি।

প্রায় দুই ঘন্টার এই প্রযোজনাটিতে সংগঠনের আবৃত্তি শিল্পীরা কুশলতার অভিনবত্বে অত্যন্ত মনোমুগ্ধকর করে তোলে। অনুষ্ঠানে আবৃত্তির সাথে সংযোজন করা হয় মুক্তিযুদ্ধের কালজয়ী বেশ কিছু গান। আবৃত্তির সঙ্গে ছিল শিল্পীদের অভিনয়ের নানা উপস্থাপনা, যা শ্রোতাদের আরও বেশি আকর্ষণ করে।

Boikuntha+Jiontakal+mbd-3

আবৃত্তির পাশাপাশি আবহসংগীতের সংযোজন পরিবেশনাটিতে নতুনমাত্রা যোগ হয়। অন্যদিকে মঞ্চব্যবস্থপনা, আবৃত্তি শিল্পীদের বিভিন্ন চরিত্রে নিজেদের দক্ষ উপস্থাপনায় রবাইয়াৎ আহমেদ রচিত ‘জিয়ন্তকাল’ প্রযোজনাটি ঢাকার শ্রোতাদের মুগ্ধ করেছে।
শিল্পকলা একাডেমির জাতীয় আবৃত্তি, সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে বৈকুণ্ঠের প্রযোজনাটি নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী মাহমুদুল হাকিম তানভীর। সংগীত নির্দেশনা ও প্রধান উপদেষ্টা ছিলেন শিল্পী শিমুল মুস্তাফা। এতে আবৃত্তির বিভিন্ন চরিত্রে পরিবেশনায় ছিলেন ,লায়লা নওশিন, মাহমুদুল হাকিম তানভীর, রাবেয়া রশিদ স্বপ্না, ফাহমিদা আজাদ, তারভীর তানজুম, রাজিয়া জামান নাফিসা, অলি আহমেদ পল্লব, জয় শিকদার, রায়হান নাসিফ, পল্লব গোপ, কাজী এনামুল হক, নুসরাত জাহান ও সাগর আহমেদ। মঞ্চ সার্বিক ব্যবস্থনাপনায় ছিলেন নিপুন নিয়ামত ও আলোক প্রক্ষেপনে ওয়াসিম আহমেদ এবং ডিজাইনে চারু পিন্টু।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

0214

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ । মাসস ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে …

Leave a Reply

Your email address will not be published.