Home / জাতীয় / এপ্রিলে তাপদাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
abhawa+mbd-f

এপ্রিলে তাপদাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ এপ্রিল ২০১৭ । ২০ চৈত্র ১৪২৩

এবারের চৈত্র যায়যায় প্রায়। গ্রীষ্মের শুরুতেই ঘূর্ণিঝড় আর তাপদাহের আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশের উত্তর-মধ্যাঞ্চলে চার-পাঁচ দিন কালবৈশাখী ও উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপদাহ বয়ে যেতে পারে।

এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি/তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৪-৫ দিন হাল্কা/ মাঝারি কালবৈশাখী/ বজ্রঝড় হতে পারে।

abhawa+mbd-2

এ সময় দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) /মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আজ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাংশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.