Home / অর্থনীতি / এডিবি নারী উদ্যোক্তাদের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার
adb+bank+mbd

এডিবি নারী উদ্যোক্তাদের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ জানুয়ারি ২০১৭ । ০৬ মাঘ ১৪২৩

বাংলাদেশের পল্লী এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) সহায়তার জন্য সরকার বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। সংবাদ বাসস-এর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্পাদিত এই ঋণ চুক্তিতে ইআরডি সচিব (ভারপ্রাপ্ত) কাজী শফিকুল আজম ও বাংলাদেশ এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কাজুহিকো হিগুচি বলেন, ‘প্রবৃদ্ধি বাড়ানো এবং দারিদ্র্য, আয় অসমতা ও আঞ্চলিক বৈষম্য হ্রাসের অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে এসএমই’র উন্নয়ন।’

তিনি আরো বলেন, ‘এই প্রকল্প গ্রামীণ এলাকা বিশেষ করে নারী পরিচালিত ক্ষুদ্র ব্যবসা ও কুটির শিল্পের জন্য সহায়ক হবে। তাছাড়া এটি নারী শিল্পোদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।’

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূরুন নাহার এই দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পে প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে ক্ষুদ্র খামারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। সহায়তার অন্তত ১৫ শতাংশ থাকবে নারী উদ্যোক্তাদের জন্য।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই প্রকল্পের কার্যনির্বাহক সংস্থা। আর এর বাস্তবায়ন সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.