মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ মার্চ ২০১৭ । ২১ ফাল্গুন ১৪২৩
‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্বপ্রাণ’ মর্মবাণীকে ধারণ করে তিন দিনব্যাপী গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা’র আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।
আগামী ২৮ মার্চ বিকেলে শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে গণসঙ্গীত প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এ উৎসব উপলক্ষে এখন দেশব্যাপী চলছে উদীচী অষ্টম সত্যেন সেন গণসঙ্গীত ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা।
এর অংশ হিসেবে ঢাকা জেলা ও মহানগর পর্যায়ের গণসঙ্গীত প্রতিযোগিতা ইতিমধ্যে সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বয়সভিত্তিক ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগে এককভাবে মোট ২৯ জন প্রতিযোগী এবং ‘ঘ’ বিভাগে দলীয়ভাবে ৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গণসঙ্গীত গীতিকার ও সুরকার অধ্যাপক মতলুব আলী, শাহিন সরদার ও সোহানা আহমেদ।
বর্তমানে জেলা পর্যায়ের গণসঙ্গীত প্রতিযোগিতা চলছে। অংশগ্রহণে আগ্রহীদের উদীচী’র স্ব স্ব জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য আহবান জানানো যাচ্ছে।
ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৮ মার্চ শনিবার এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ২৮ মার্চ সকাল ১০ টায় একই স্থানে (সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে) অনুষ্ঠিত হবে। দেশের প্রায় সকল জেলার প্রতিযোগী এবং প্রতিবেশী দেশসমূহের জনপ্রিয় কয়েকটি সঙ্গীতদল ও দেশ-বিদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উৎসবে যোগ দেবেন বলে জানা গেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম