Home / উৎসব ও সংস্কৃতি / ঈদে বেতার ম্যাগাজিন উত্তরণে মৌসুমী ওমর সানী
mousumi+omar+sany+kanis+parijat+mbd-2

ঈদে বেতার ম্যাগাজিন উত্তরণে মৌসুমী ওমর সানী

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২১ মে ২০১৯ | ০৭ জ্যৈষ্ঠ ১৪২৬

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খানিকটা অবকাশ। আর এ ঈদ অবকাশকে আনন্দে আনন্দে ভরিয়ে তুলতে দেশের মিডিয়াগুলোর থাকে ব্যাপক আয়োজন। বাংলাদেশ বেতারও এবার ঈদ উপলক্ষে মজার মজার সব অনুষ্ঠান হাতে নিয়েছে।

বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে এবার ঈদের বিশেষ আকর্ষণ থাকছে তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। ঢাকাই চলচ্চিত্রের খুবই জনপ্রিয় এই তারকা জুটি থাকবেন ঈদের দিন রাত নয় টা পাঁচ মিনিটে বাংলাদেশ বেতারের শ্রোতানন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশেষ ঈদ আড্ডা ‘কথায় কথায় ঈদ আনন্দে’। তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তাদের ঈদ উদযাপন, মজার মজার স্মৃতি ও চলচ্চিত্র জীবনের অনেক অজানা কথা বলেছেন এই আড্ডায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফারহানা চৌধুরী।

mousumi+omar+sany+kanis+parijat+mbd
‘উত্তরণ’ তত্ত্বাবধানে আছেন এ বি এম রফিকুল ইসলাম আর প্রযোজনা করেছেন কানিজ কুলসুম।
প্রতিনিধির সঙ্গে আলাপকালে অনুষ্ঠানের প্রযোজক কানিজ কুলসুম জানান, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ও শ্রোতানন্দিত ‘উত্তরণ’ ম্যাগাজিন অনুষ্ঠানটি সবার চাহিদা অনুযায়ী পর্ব বিন্যাস করা হয়ে থাকে।
উল্লেখ্য,  ‘উত্তরণ’ বাংলাদেশ বেতারের প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান – যা সুদীর্ঘ ৪৫ বছর ধরে ধারাবাহিকভাবে তার ঐতিহ্য বজায় রেখে চলছে। অক্ষুন্ন রেখেছে তার স্বকীয়তা ও সুনাম।
‘উত্তরণ’ শুনতে পাওয়া যাবে ঢাকা ক-৬৯৩ কিলো হার্ডজ ও এফএম ১০৬ মেগা হার্ডজ-এ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8888888212

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় …

Leave a Reply

Your email address will not be published.