Home / বিনোদন / নাটক / ঈদের বিশেষ নাটক ‘বাবা’
tausif+mahbub+mbd

ঈদের বিশেষ নাটক ‘বাবা’

মাস্টারি বিডি
বিনোদন । ১৬ আগস্ট ২০১৮ । ০১ ভাদ্র ১৪২৫

তৌসিফ মাহবুব-এর এবারের ঈদে বিশেষ নাটক ‘বাবা’।

নাটকের মূল গল্প তুহিন বড়ুয়ার। নাট্যরূপ দিয়েছেন ইউসুফ আলী খোকন। পরিচালনা করেছেন রুমান রুনি।

তৌসিফ মাহবুব ছাড়াও এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কাজল সুবর্ণ প্রমুখ।

‘বাবা’ সম্পর্কে তৌসিফ বলেন, ‘এবার ঈদের যে ক’টি কাজ করেছি তার মধ্যে বাবা অন্যতম একটি নাটক। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

tausif+mahbub+mbd-2

কাহিনীটা এরকম, নিজের শত কষ্টের মাঝে সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে- এটা বোধহয় প্রত্যেক পিতার হৃদয়ে লুকিয়ে রাখা সুপ্ত স্বপ্ন। সব পিতাই চায় সন্তান তার চাইতে বড় হবে এবং পিতার মুখ উজ্জ্বল করবে।

গ্রামের হতদরিদ্র কৃষক হারিছ, জীবনে সমস্ত পরিশ্রমের চিহ্ন তার শরীরে আলপনার মতো শোভা পাচ্ছে, রোদে পোড়া তামাটে শরীরে অভাবের চিহ্ন হয়ে হাড্ডিগুলো উঁকি দিচ্ছে। কিন্তু চোখ-মুখে এক অদ্ভুত আশার আলোর কাছে যেন সব দীনতাই হার মানে। সন্তান জন্ম দিতে গিয়েই হারিছের স্ত্রী মারা গিয়েছিল, স্ত্রীকে দেওয়া কথা রাখতে গিয়ে হারিছ আর বিয়ে করেনি। জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছে একমাত্র সন্তান রইছের পেছনে। যার ফলে রইছ গ্রামের স্কুল-কলেজের গণ্ডি পার হয়ে এখন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শেষবর্ষের ছাত্র। পাশ করা মানে একটা ভালো চাকরি, ভালো বেতন! সুন্দর জীবনের নিশ্চয়তা।

‘বাবা’ নাটকটি দেশটিভির পর্দায় ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক হিসেবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.