Home / উদ্যোগ / ই-লার্নিং বাস্তবায়নে জাপানের কেজেএসের সঙ্গে ইউএপি’র চুক্তি
e+larning+japan+mbd

ই-লার্নিং বাস্তবায়নে জাপানের কেজেএসের সঙ্গে ইউএপি’র চুক্তি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ জুলাই ২০১৭ । ০৩ শ্রাবণ ১৪২৪

ই-লার্নিং পদ্ধতিকে বাস্তবায়ন করার বিষয়ে জাপানের কেজেএস কোম্পানির সাথে চুক্তি করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
ই-লার্নিং পদ্ধতি ইউএপির শিক্ষার্থীদেরকে আইটিইই পরীক্ষায় প্রস্তুত করবে এবং এই চুক্তির মাধ্যমে ইউএপির শিক্ষার্থীরা জাপানের আইটি প্রতিষ্ঠানে কাজ করা সুযোগ পাবেন।

ইউএপি’র কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই) কেজেএস’র সাথে এই চুক্তি করে।

ঢাকার গ্রীনরোডস্থ ইউএপির নিজস্ব ক্যাম্পাসে সোমবার জাপান আন্তজার্তিক কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সিএসই বিভাগীয় প্রধান অলোক কুমার সাহা ও কেজেএসের প্রেসিডেন্ট ও সিইও সুগুনোবু ওগিনো চুক্তিপত্রে সই করেন।

উভয় পক্ষের সমন্বয়কারী হিসেবে ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাছিমা বেগম ও ব্যাকবন লিমিটেডের সিইও আবদুল মতিন মাহিন।

অনুষ্ঠানে ইউএপির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী ও সদস্য ইঞ্জিনিয়ার এম আবু তাহের, কোষাধ্যক্ষ ইসফাক ইলাহী চৌধুরী ও রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী এবং বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 13

মোবাইল ফোনের ব্যবহার কমেছে

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫ মাসস দেশে প্রযুক্তির ব্যবহার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসেই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষ …

Leave a Reply

Your email address will not be published.