Home / আন্তর্জাতিক / ইয়েমেন সাগরে অভিবাসী নিক্ষেপ : নিহত ৫, নিখোঁজ ৫০
yemen+sea+mbd-2

ইয়েমেন সাগরে অভিবাসী নিক্ষেপ : নিহত ৫, নিখোঁজ ৫০

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১১ আগস্ট ২০১৭ । ২৭ শ্রাবণ ১৪২৪

মানব পাচারকারীরা বৃহস্পতিবার ইয়েমেনগামী একটি নৌকা থেকে ১৮০ জন আফ্রিকান অভিবাসীকে সাগরে নিক্ষেপ করে। এতে পাঁচজন নিহত ও ৫০ জন নিখোঁজ হয়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এএফপিকে জানায়, এর একদিন আগে অনুরূপ এক ঘটনায় ২৯ জন নিহত হয়।

ইয়েমেন সৈকতে আহত ২৫ জন চিকিৎসাধীন রয়েছে। সংস্থাটি তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা সনাক্ত করেনি।

yemen+sea+mbd
বুধবার, মানব পাচারকারীরা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে গ্রেফতার এড়াতে ইয়েমেনের অদূরে উত্তাল সাগরে ১২০ জন সোমালিয়ান ও ইথিওপিয়ান অভিবাসীকে জোরপূর্বক ফেলে দেয়। এতে ২৯ জন নিহত ও ২২ জন নিখোঁজ হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.