Home / নির্বাচিত সংবাদ / ইমন খানের নতুন গান ‘একলা তোমার ফুটবে না ফুল’
FUL Mas

ইমন খানের নতুন গান ‘একলা তোমার ফুটবে না ফুল’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১৬ অক্টোব ২০২১ | ৩১ আশ্বিন  ১৪২৮

একলা ভ্রমর হয় না একা, ফুলের আলিঙ্গনে/ বুকের ভেতর উঠলে ঝড়, বয় কী গোপনে?V11

এইচ এম ভয়েস (Head Master Voice)-এ অবমুক্ত হলো আলোচিত কণ্ঠশিল্পী ইমন খানের ‘একলা তোমার ফুটবে না ফুল’। গানটি লিখেছেন জনপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল। শেখ নজরুলের লেখা মানেই অন্যরকম ভালোলাগার কিছু, যা ইতোমধ্যে প্রমানিত হয়েছে। গানের স্থায়ীটা পড়লেই শ্রোতা-দর্শক বন্ধুরা সহজেই বুঝতে পারবেন, কেনো অন্যরকম কিছু.. একলা তোমার ফুটবে না ফুল/ আমারও ফুল ফুটবে গো/ একলা তোমার আসবে না প্রেম/ আমারও প্রেম জুটবে গো.., কী মধুমাখা বাণী! আর গানটি যখন গেয়েছেন, এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান, তখন তো আর কথাই নেই। তবে, আরও ভালোলাগা অপেক্ষা করছে সবার জন্য, গানটির ভিডিও চিত্রে অংশগ্রহণ করেছেন, প্রিয়মুখ আনান খান এবং শাকিলা পারভীন। মিউজিক ভিডিওটি দেখতে দেখতে মনের ভেতর অন্যরকম এক ভালোলাগা তৈরী হবে, নিঃসন্দেহে।

V13

‘একলা তোমার ফুটবে না ফুল’-এর সুর করেছেন, ফিদেল নঈম, সঙ্গীত আয়োজনে ছিলেন, রিজওয়ান শেখ। সুদৃশ্য মিউজিক ভিডিও-এর ডিওপি ছিলেন, আলামীন হোসাইন, ভিডিও পরিচালনা করেছেন, ফিদেল নঈম। সার্বিক সহায়তা দিয়েছেন, মোঃ এখলাম এবং ব্যবস্থাপনায় ছিলেন, মাহবুব আহসান শিমুল। HM Voice কর্তৃপক্ষ গানটির দর্শক প্রিয়তা নিয়ে দারুণ আশাবাদি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …