মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১০ সেপ্টেম্বর ২০২১ | ২৬ ভাদ্র ১৪২৮

“মইরা গেলে কানবা ঠিকই, বাইচা থাকতে বুঝলা না/হাতের ধন ঠেললা পায়ে, আপন মানুষ খুজলা না।” মাত্র চার দিন আগে নিজের অপ্রকাশিত নতুন গানের লাইন দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন শিল্পী সাথী খান। মাত্র ১৫ সেকেন্ডের লাইন দুটি এখন তুমুল জনপ্রিয়। প্রশংসায় ভাসছে পুরো নেটমাধ্যম। বলা যায়, এটি ঘিরে চলছে নেটিজেনদের কাড়াকাড়ি! টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ, শেয়ার কমেন্ট আর ভালোবাসা প্রকাশ ঘটছে ব্যাপকভাবে।

‘মইরা গেলে কানবা ঠিকই’ শিরোনামে গানটি গেয়েছেন জনপ্রিয় এবং ভিন্নমাত্রিক কণ্ঠশিল্পী সাথী খান। জনপ্রিয় কবি এবং গীতিকার শেখ নজরুল-এর কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানচিত্রের ডিওপি এবং এডিট করেছেন সেজাত থান। এতে সাথী খানের সঙ্গে অভিনয় করেছেন নিউ সেনসেশন হুমায়ুন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাহবুব আহসান শিমুল, সহায়তা করেন, এখলাস খন্দকার।

সাথী খান তাঁর অভিব্যাক্তি প্রকাশে বলেন, “গানটি প্রকাশের আগে আগে আমি শুধু ‘মইরা গেলে কানবা ঠিকই’ লাইন দুটি ব্যবহার করে একবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছি। আর তাতেই দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছে তাতে আমি মুগ্ধ। ইউটিউবে ‘মইরা গেলে কানবা ঠিকই’ লিখে সার্চ করলে শতাধিক ভিডিও আসে। আর টিকটকে লক্ষাধিক মানুষ ভালোবেসে এই মিউজিকটুকু ব্যবহার করে হরদম ভিডিও বানাচ্ছেন। আমি বলবো, এটা আামার জন্য অনেক বড় পাওয়া। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ‘এইচএম ভয়েস’ এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হয়।”
রিলিজের পরপরই শ্রোতা-দর্শক বন্ধুদের ভালোবাসায় গানটি ব্যাপকভাবে সিক্ত হচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম