Home / আন্তর্জাতিক / ইতালিতে তুষার ধস : মৃতের সংখ্যা বেড়ে ২৯
italy+snowfall+mbd

ইতালিতে তুষার ধস : মৃতের সংখ্যা বেড়ে ২৯

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৭ জানুয়ারি ২০১৭ । ১৪ মাঘ ১৪২৩

ইতালির হোটেলে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ লাশ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপে উদ্ধার অভিযান শেষ করেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়।

কয়েকশ উদ্ধারকর্মী এই তল্লাশী ও উদ্ধার অভিযানে অংশ নেয়। গত ১৮ জানুয়ারি একটি বিরাট বরফখণ্ড হোটেল রিগোপিয়ানোর ওপর ধসে পড়লে এটি ধ্বংসস্তূপে রূপ নেয়। উদ্ধারকর্মীরা বরফ ও ধ্বংসস্তূপের ভেতর থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করে।

হোটেলটির পানশালাতেই অধিকাংশ লাশ পাওয়া গেছে। শনিবার ধ্বংসস্তূপের ভেতর থেকে সর্বশেষ একজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের সকলেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 22

বাংলাদেশের জয় শিউলির মাকে উৎসর্গ

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস শিউলি আজিম পারলেন না। মায়ের শেষ বিদায়ে যেমন পাশে থাকতে …

Leave a Reply

Your email address will not be published.