Home / খেলা / ইচিংবিচিং চিচিং ছা – প্রজাপতি উড়ে যা
khela+village+mbd

ইচিংবিচিং চিচিং ছা – প্রজাপতি উড়ে যা

khela+village+mbd-4

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার

ফিচার । ঢাকা । ০৪ এপ্রিল ২০১৯ । ২১ চৈত্র ১৪২৫

ইচিংবিচিং চিচিং ছা – প্রজাপতি উড়ে যা… এই বোল মুখে নিয়ে শিশু-কিশোরীরা টপকে যাচ্ছে উচ্চতা। গ্রামীণ এ খেলাটির নাম ইচিংবিচিং।

khela+village+mbd-2

চিরায়ত গ্রামবাংলার খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে এই ইচিংবিচিং। এর থেকে সর্বজনীন খেলা আর হয় না। যে কোনদিন মার্বেল, লাটিম হাতে নেয়নি সেও অংশ নিয়েছে এই খেলায়। এই খেলা ভীষণ প্রিয় ছিল বিশেষ করে গ্রামের কিশোরীদের। খেলার মূল বৈশিষ্ট্য উচ্চতা অতিক্রম করা। দুজন মুখোমুখি বসে গোড়ালি মাটিতে রেখে পায়ের পাতা উঁচু করে আরেক পায়ের আঙুলের উপর রাখা হয়। এরপর করতল স্থাপন করে উচ্চতা বাড়ানো হয়। আর লাফিয়ে এই উচ্চতা অতিক্রম করতে হয় বাকিদের। দুজনের চার পা আর চার হাতের আঙুল পরপর সাজিয়ে উচ্চতা যথাসম্ভব বাড়ানো হতো। এই ইচিংবিচিং খেলায় পারদর্শীরা গ্রামের স্কুলের হাইজাম্প প্রতিযোগিতায় ভালো করত।

khela+village+mbd-3

‘ইচিংবিচিং চিচিং ছা – প্রজাপতি উড়ে যা’র মতো বিচিত্র সব ছড়া কাটতে কাটতে লাফিয়ে এই উচ্চতা টপকানোর চ্যালেঞ্জ আমোদিত করত সবাইকে।

khela+village+mbd-1

একেবারেই কোনো কিছুর সাহায্য ছাড়া কিশোরীদের নির্মল আনন্দে ভাসিয়ে দেবার মতো এই ইচিংবিচিং খেলা এবং এই খেলার মতো আরো বহু খেলা – আহা হারিয়ে গেছে!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published.