মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেক্স । ১৫ জুলাই ২০১৮ । ৩১ আষাঢ় ১৪২৫
গানপ্রিয় দর্শক-শ্রোতার জন্য আসছে ৩টি মন-মাতানো বৃষ্টির গানের মিউজিক ভিডিও উপভোগ করার সুযোগ

এইচএম ভয়েস সম্প্রতি নির্মাণ করেছে বৃষ্টির গানের মনকাড়া তিনটি মিউজিক ভিডিও। বৃষ্টির উপহার নিয়ে খুব শীঘ্র এইচএম ভয়েস (হেড মাস্টার ভয়েস) এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি দিতে যাচ্ছে গান তিনটি। তিনটি মনকাড়া গানের মুগ্ধতা উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক-শ্রোতা।
‘টিপ টিপ টিপ বৃষ্টি’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রাইয়া রাকা ও শাখাওয়াত রিয়েল। অপূর্ব লোকেশনে চিত্রিত হয়েছে গানের প্রতিটি দৃশ্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন সারেগামাপা খ্যাত শিল্পী বিন্দিয়া খান ও শিল্পী পলাশ লোহ।
‘আজ রাতের এই বৃষ্টি ফোঁটায় কপাল পেতে দিলাম’ গানটির দৃশ্যায়নে মডেল হয়েছেন রাতুল ও রাইয়া রাকা। গানটির সুরে মন মাতাবেন বিন্দিয়া খান।
‘বৃষ্টি ওরে বৃষ্টি’ গানটিতে কণ্ঠ দানের পাশাপাশি দৃশ্যায়নে বৃষ্টিতে ভিজতে সাহসি হয়েছেন ক্লোজআপ শিল্পী লিসা। বৃষ্টিধারার চিরকালীন সুন্দর আবেদনের সঙ্গে গান তিনটির কথা-সুর-দৃশ্যায়ন মিলেমিশে দর্শক শ্রোতাদের মনে আলোড়ন সৃষ্টিকারী সুর বসিয়েছেন শোয়েব শিবলী।

আর ছন্দময় কথা সাজিয়েছেন কবি-গীতিকার শেখ নজরুল।

তিনটি গানেরই মিউজিক করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক বিনোদ রায়, শব্দ ধারণ ও সমন্বয় করেছেন পুলক বড়ুয়া। অপরূপ সাজসজ্জার দায়িত্বে ছিলেন পারভেজ আহমেদ। সমস্ত আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন,

HM Voice এর কর্ণধার মাহবুব আহসান শিমুল।


মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম