Home / প্রচ্ছদ / আসছে বৃষ্টির গানের তিনটি মনকাড়া মিউজিক ভিডিও
Capture 7

আসছে বৃষ্টির গানের তিনটি মনকাড়া মিউজিক ভিডিও

 

মাস্টারি বিডি  শান্তা ইসলাম

বিনোদন ডেক্স  ১৫ জুলাই ২০১৮ ৩১ আষাঢ় ১৪২৫

গানপ্রিয় দর্শক-শ্রোতার জন্য আসছে ৩টি মন-মাতানো বৃষ্টির গানের মিউজিক ভিডিও উপভোগ করার সুযোগ

Capture 8 copy

এইচএম ভয়েস সম্প্রতি নির্মাণ করেছে বৃষ্টির গানের মনকাড়া তিনটি মিউজিক ভিডিও। বৃষ্টির উপহার নিয়ে খুব শীঘ্র  এইচএম ভয়েস (হেড মাস্টার ভয়েস) এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি দিতে যাচ্ছে গান তিনটি। তিনটি মনকাড়া গানের মুগ্ধতা উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক-শ্রোতা।

Capture7 copy‘টিপ টিপ টিপ বৃষ্টি’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রাইয়া রাকা ও শাখাওয়াত রিয়েল। অপূর্ব লোকেশনে চিত্রিত হয়েছে গানের প্রতিটি দৃশ্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন সারেগামাপা খ্যাত শিল্পী বিন্দিয়া খান ও শিল্পী পলাশ লোহ।

Capture 1 copy‘আজ রাতের এই বৃষ্টি ফোঁটায় কপাল পেতে দিলাম’ গানটির দৃশ্যায়নে মডেল হয়েছেন রাতুল ও রাইয়া রাকা। গানটির সুরে মন মাতাবেন বিন্দিয়া খান।

Capture10 copy‘বৃষ্টি ওরে বৃষ্টি’ গানটিতে কণ্ঠ দানের পাশাপাশি দৃশ্যায়নে বৃষ্টিতে ভিজতে সাহসি হয়েছেন ক্লোজআপ শিল্পী লিসা। বৃষ্টিধারার চিরকালীন সুন্দর আবেদনের সঙ্গে গান তিনটির কথা-সুর-দৃশ্যায়ন মিলেমিশে দর্শক শ্রোতাদের মনে আলোড়ন সৃষ্টিকারী সুর বসিয়েছেন শোয়েব শিবলী।

37186942_2053339071649140_775597482213113856_n

আর ছন্দময় কথা সাজিয়েছেন কবি-গীতিকার শেখ নজরুল।

Capture 3

তিনটি গানেরই মিউজিক করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক বিনোদ রায়, শব্দ ধারণ ও সমন্বয় করেছেন পুলক বড়ুয়া। অপরূপ সাজসজ্জার দায়িত্বে ছিলেন পারভেজ আহমেদ। সমস্ত আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন,

37289232_2053341071648940_4490807247667986432_n

HM Voice এর কর্ণধার মাহবুব আহসান শিমুল।

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/65xWI0NUNPI” frameborder=”0″ allow=”autoplay; encrypted-media” allowfullscreen></iframe>

Capture 11 copy

Capture 2 copy

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.