Home / ফটো গ্যালারি / ‘আব্বাস’ আসছে
abbas+mbd-5

‘আব্বাস’ আসছে

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
চলচ্চিত্র প্রতিবেদন | ঢাকা | ২৮ জুন ২০১৯ | ১৪ আষাঢ় ১৪২৬

৫ জুলাই মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরব অভিনীত ‘আব্বাস’। এই চলচ্চিত্রের পোস্টার এবং টিজার সবার নজর কেড়েছে। ভালো সাড়া পাওয়া যাচ্ছে এই মশলাদার বিনোদনের দারুণ প্যাকেজ সিনেমাটি নিয়ে। গল্প, সংলাপ, নাচ, গান আর অ্যাকশন সবকিছুই দেখার মতো। এই ছবিতে পুরান ঢাকার সন্ত্রাসী ‘আব্বাস’ চরিত্রে অভিনয় করেছেন নিরব। যেখানে দেখা যাবে আব্বাস নামে এক ছেলের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস হয়ে ওঠার চিত্র।

abbas+mbd-3

ছবিটি নিয়ে বেশ আশাবাদী নিরব বলেন, আমার কাছেও ইন্টারেস্টিং লেগেছে ‘আব্বাস’ চরিত্রটি। এরইমধ্যে টিজার মুক্তি পেয়েছে ইউটিউবে। পোস্টারও লাগানো হচ্ছে। এর আগে আমরা বাংলাদেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সঙ্গে যুক্ত হয়েছি। সব মিলিয়ে আমরা আমাদের মতো করে এগুচ্ছি। দর্শকদের প্রতিক্রিয়া খুবই ভালো। অনেকে লুকের প্রশংসা করছেন।

abbas+mbd-2

নিরব আরো বলেন, আসলে আমাদের দেশে প্রচারণার একটা সিস্টেম তৈরি হয়েছে, খুব বেশি আগে শুরু করতে নেই! ধরুন, ১ মাস আগে প্রচারণা শুরু করলাম। তখন একটা হাইফ উঠবে, কিন্তু এরপর আবার থমকে যাবে। তাই আমরা চাই শেষ মুহূর্তে একদম আঁটঘাট বেঁধে নামতে। সময় এসে গেছে, শুরু করবো।

abbas+mbd-4

ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ‘আব্বাস’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা সোহানা সাবা। এ সিনেমায় আরো অভিনয় করেছেন- আলেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

abbas+mbd

‘আব্বাস’ পরিচালনায় রয়েছেন সাইফ চন্দন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 11

অবশেষে কারাগার মুক্ত হলেন আইভী

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published.