Home / প্রধানমন্ত্রী / আবরারের বাবা-মাকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী
pm+abrar+mbd-4

আবরারের বাবা-মাকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ঢাকা । ২২ মার্চ ২০১৯ । ০৮ চৈত্র ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মা-বাবাকে সান্ত্বনা দিয়েছেন।
আবরারের বাবা-মা আজ শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন সংবাদমাধ্যমকে বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী আজ রাত সোয়া ৮ টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।’

pm+abrar+mbd-2

মুন বলেন, প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 3 26 4

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা, শুক্রবার ২০ মার্চ ২০২৬মাসস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও …

Leave a Reply

Your email address will not be published.