Home / উদ্যোগ / আগামী দুই বছরের মধ্যে ১০০ কারিগরি স্কুল ও কলেজ
gov+edu+mbd

আগামী দুই বছরের মধ্যে ১০০ কারিগরি স্কুল ও কলেজ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৪ নভেম্বর ২০১৭ । ১০ অগ্রহায়ণ ১৪২৪

দেশে কারিগরি শিক্ষার প্রসারের লক্ষ্যে আগামী ২০১৯ সালের মধ্যে ১শ’টি কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এখবর জানায়।

কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, দেশজুড়ে সরকারের আরো ৩ শ’ ৮৯ টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপন পরিকল্পনার অংশ হিসেবেই এই ১শ’টি প্রতিষ্ঠান স্থাপিত হবে।

তিনি জানান, বর্তমানে দেশে কারিগরি শিক্ষার্থীর সংখ্যা গত ২০০৯ সালে ১ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ১৪ শতাংশে উন্নীত হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি, এসব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে আগামী ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৩০ শতাংশে উন্নীত হবে বলে। সরকার ২৩টি জেলায় ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্যই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে। বর্তমানে আটটি বিভাগীয় শহরে পৃথকভাবে ছাত্রীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.