Home / উদ্যোগ / অবশেষে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট উঠল জেসিয়া ইসলামের মাথায়
miss+world+bd+mbd

অবশেষে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট উঠল জেসিয়া ইসলামের মাথায়

এ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী নির্বাচিত হয়েছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে মুকুট প্রত্যাহারের ঘোষণা দেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতম বিচারক বিবি রাসেল। পরে নতুন করে বিজয়ী হিসেবে জেসিয়ার নাম ঘোষণা করা হলো।…

miss+world+bd+mbd-4

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ০৫ অক্টোবর ২০১৭ । ২০ আশ্বিন ১৪২৪

অবশেষে সকল জল্পনা-কল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন জেসিয়া ইসলাম।

বুধবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া।

miss+world+bd+mbd-5

এ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী নির্বাচিত হয়েছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে মুকুট প্রত্যাহারের ঘোষণা দেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার অন্যতম বিচারক বিবি রাসেল। পরে নতুন করে বিজয়ী হিসেবে জেসিয়ার নাম ঘোষণা করা হলো।

miss+world+bd+mbd-3

প্রসঙ্গত, শুক্রবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এভ্রিলকে। পরে অভিযোগ ওঠে আয়োজকদের অপছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকমণ্ডলীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয় বিজয়ের মুকুট। এ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। এই বিতর্কের অবসান ঘটাতে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বুধবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.