Home / উদ্যোগ / হারিয়ে যাওয়া ফসল উৎপাদনে সাফল্য
Nilphamari+agriculture+mbd

হারিয়ে যাওয়া ফসল উৎপাদনে সাফল্য

মাস্টারি বিডি | শিমুল আহসান
কৃষি বিভাগ | ঢাকা | ০১ জুলাই ২০১৯ | ১৭ আষাঢ় ১৪২৬

নীলফামারীতে সরকারি চাকরি ছেড়ে কৃষিতে সফলতা অর্জনকারী এক কৃষকের নাম আহসান-উল হক বাবু। বাড়ি সৈয়দপুরে। স্বল্প দিনের ধারাবাহিক সফলতায় উপজেলায় পরিচিত হয়েছেন একজন আদর্শ কৃষক হিসেবে।
প্রচলিত কৃষির পাশাপাশি অতি প্রাচীন ফসলের জাত রক্ষায় কাজ করছেন তিনি। সে চেষ্টায় তিনি এবারে আবাদ করেছেন পার্পল ভ্ট্টুা। বিলুপ্ত প্রায় ওই ভুট্টার দানা সাধারণ ভুট্টার চেয়ে অতিমাত্রায় পুষ্টিসমৃদ্ধ।
তাঁর খামারে আরো স্থান পেয়েছে প্রাচীনকালের বিখ্যাত ‘খোরাসান’ গম। ‘রেইজ বেড ফেরো এ- টুইন প্লানটেশন’ পদ্ধত্তিতে গমের আবাদ করে পেয়েছেন অতিমাত্রায় ফলন। এছাড়াও তাঁর সফলতার ঝুড়িতে জমা হয়েছে দেশীয় বিলুপ্ত প্রায় ধান কাটারিভোগ, কালোজিরা, বালাম, লক্ষীদিঘা, ধনিয়া, রাঁধুনীপাগল, সাহেব চিকন, কালাভাত ধানের আবাদ। পাশাপাশি ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির জনপ্রিয় আম, মালটা, বিভিন্ন জাতের লিচু এবং অতিমাত্রায় উপকারী অ্যাভাকাডো, রামবুটান ফল ও কফির সফল চাষীও তিনি।
তিনি বলেন, আমার মূল উদ্দেশ্য বিলুপ্ত জাতের ফসলের আবাদ ফিরিয়ে আনা। আধুনিক এ পদ্ধতিতে চাষাবাদ করে বেশি ফলনের পাশাপাশি বীজ সংরক্ষণ করে তা সাধারণ কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.