Home / সাহিত্য / বই পরিচিতি / হামিদ মোহাম্মদ জসিমের ‘অমর কিশোর শেখ রাসেল’র মোড়ক উন্মোচন
amor+kishor+rusel+mbd-f

হামিদ মোহাম্মদ জসিমের ‘অমর কিশোর শেখ রাসেল’র মোড়ক উন্মোচন

মাস্টারি বিডি ডটকম
শিমুল মাহবুব । ঢাকা । ২৪ ফেব্রুয়ারি ২০১৭ । ১২ ফাল্গুন ১৪২৩

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে শেখ রাসেলকে নিয়ে লেখা সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম-এর শিশুতোষ বই ‘অমর কিশোর শেখ রাসেল’।

এ গ্রন্থের মোড়ক উন্মোচন হয় বৃহস্পতিবার, বইমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বরেণ্য কথাশিল্পী আনিসুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির ঢালী, ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শরাফত প্রমুখ।

amor+kishor+rusel+mbd-1

অনুষ্ঠানে পরিচালনা করেন স্বাধীনতা সাংবাদিক পরিষদ (স্বাসাপ) এর আহ্বায়ক বরুন ভৌমিক নয়ন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ রাসেলকে নিয়ে লেখা আমার প্রথম গ্রন্থ ‘এক রাতের বন্ধু শেখ রাসেল’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। ১৯৯৮ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গ্রন্থ ‘শেখ রাসেলের রক্তমাখা শার্ট।’ ২০০৮ সালে ‘এক রাতের বন্ধু শেখ রাসেল’ গ্রন্থের দ্বিতীয় মুদ্রণ বের হয়। এবারের অমর একুশে বইমেলায় বেরুলো রাসেলকে নিয়ে আরেকটি গ্রন্থ ‘অমর কিশোর শেখ রাসেল।’ আশা করি পাঠকদের ভালো লাগবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

rijia+rahman+mbd-4

কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই

মাস্টারি বিডি | শিমুল আহসান সাহিত্য | ঢাকা | ১৬ আগস্ট ২০১৯ | ০১ ভাদ্র …

Leave a Reply

Your email address will not be published.