Home / এই দিন / হাতিয়া গণহত্যা দিবস পালিত
hatia+gonohotta+dibos+mbd-3

হাতিয়া গণহত্যা দিবস পালিত

মাস্টারি বিডি ডটকম ।
কুড়িগ্রাম । ১৩ নভেম্বর ২০১৭ । ২৯ কার্তিক ১৪২৪

কুড়িগ্রাম জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গণহত্যা স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।পরে এম এ মতিন কারিগরি মহাবিদ্যালয় প্রাঙ্গণে উলিপুর শাখা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-র উদ্যোগে ১২টি কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াড-এর আয়োজন করা হয়। সংবাদ বাসস-এর।

hatia+gonohotta+dibos+mbd-2

পৃথক দুটি স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও পুলিশের সাবেক ডিআইজি সফিকউল্লাহ, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রম, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যাপক এম এ মতিন, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ গবা পান্ডে, সুজনের প্রধান সম্বনয়ক দীলিপ সরকার, সুজন সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি এলাকায় ৭টি গ্রাম ঘিরে ফেলে ভোররাতে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ৬৯৭ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারেও হাতিয়া দিবস পালিত হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.