Home / জাতীয় / বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের সম্মেলন শুরু
bgb+myenmar+border+meeting+mbd

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের সম্মেলন শুরু

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৪ নভেম্বর ২০১৭ । ৩০ কার্তিক ১৪২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ)-এর মধ্যে শীর্ষ পর্যায়ের সীমান্ত সম্মেলন সোমবার (১৩ নভেম্বর) শুরু হয়েছে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক আজ মঙ্গলবার মিয়ানমারের নেপিতো শহরে অনুষ্ঠিত হবে। সংবাদ বাসস-এর।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং মিয়ানমার পুলিশ ফোর্সের ‘চীফ অব পুলিশ জেনারেল স্টাফ’ পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সুয়ি উইন-এর নেতৃত্বে ১৫ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্ট গার্ড-এর কর্মকর্তাবৃন্দ এবং মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের ডিসেন্স এটাসে অংশগ্রহণ করবেন।

অপরদিকে মিয়ানমার প্রতিনিধিদলে মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ) এবং বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাদক ও কাস্টমস বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের এই সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- সীমান্ত লঙ্ঘন ও অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত এলাকায় নির্বিচারে গুলি চালানো, ভূমি ও আকাশসীমা লঙ্ঘন, সীমান্তে সামরিক বাহিনীর চলাচল, মাইন স্থাপন, পুঁতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণ, সন্ত্রাসী ও নাগরিকদের আটক ও অপহরণ, আন্তঃসীমান্ত অপরাধ যেমন : মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার, চোরাচালান দ্রব্য, মানব পাচার, অবৈধভাবে মাছ আহরণ ও বাংলাদেশী জেলেদের উপর গুলিবর্ষণ, সীমান্ত নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা যেমন- নিয়মিত পতাকা বৈঠক, স্থানীয় অধিনায়ক পর্যায়ের বৈঠক, নাফ নদীসহ সীমান্তে সমন্বিত যৌথ টহল ও সীমান্তে যৌথ নজরদারি, পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ যেমন : ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলা, প্রশিক্ষণ ও সফর বিনিময়, সাংস্কৃতিক কর্মসূচি বিনিময়, উভয় বাহিনীর পরিবার কল্যাণ সমিতির সদস্যদের ভ্রমণসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

এছাড়া মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং চীফ অব মিয়ানমার পুলিশ ফোর্স-এর সাথে বিজিবি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.