Home / উদ্যোগ / সোলারের আলোয় আলোকিত সীমান্ত গ্রাম বলদিয়া
solar+mbd-2

সোলারের আলোয় আলোকিত সীমান্ত গ্রাম বলদিয়া

মাস্টারি বিডি ।
কুড়িগ্রাম । ২৯ মে ২০১৮ । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৪

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত সীমান্ত গ্রাম বলদিয়ার ২০টি পরিবার সোলারের আলোয় আলোকিত হয়ে উঠল।

বিদ্যুৎ বঞ্চিত এ এলাকার মানুষকে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সোলারেন ফাউন্ডেশনের আওতায় প্রতি পরিবারকে ৪০ ওয়াটের সোলার বিতরণ করা হয়।

উল্লেখ্য, এই উপজেলায় ১০ ইউনিয়নের বিদ্যুৎ বঞ্চিত পরিবারের মধ্যে ৮ ইউনিয়নে ইতোমধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শিগগিরি বাকি দুটি ইউনিয়নেও বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানা গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 25 25 11

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি

ঢাকা, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ মাসস ঢাকা থেকে কিছুটা দূরে টাঙ্গাইলের বিভিন্ন কারখানায় তাঁতের শব্দে এলাকা …

Leave a Reply

Your email address will not be published.