Home / এই দিন / সুরের ঘুমে অনন্ত বিশ্রাম
ahmed+imtiaz+bulbul+mbd

সুরের ঘুমে অনন্ত বিশ্রাম

মাস্টারি বিডি । শিমুল আহসান
প্রতিবেদন । ২২ জানুয়ারি ২০১৯ । ০৯ মাঘ ১৪২৫

সুরের অগাধ মায়া জাগিয়ে রেখেই চিরঘুমে চলে গেলেন দেশবরেণ্য সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল।
‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’র মত কালজয়ী দেশাত্মবোধক গানের অমর এ সুরস্রষ্টা আবহমান বাঙালি জাতির কাছে চিরদিন বেঁচে থাকবেন। তার দেওয়া সুর, তার রচিত গান তথা সঙ্গীতাঙ্গনে তার অবদান বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে অনুভব করবে।
দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি তিনশ’র বেশি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে গেছেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরের বাসায় হার্ট অ্যাটাক হলে বুলবুলকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একুশে পদক পাওয়া এই গানের মানুষটির বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। হার্টে ব্লক ধরা পড়ায় গতবছর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার অস্ত্রোপচারও করা হয়েছিল। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.