Home / আন্তর্জাতিক / ২৬ ধনীর হাতে বিশ্বের অর্ধেক দরিদ্রের সমান সম্পদ!
Oxfam+mbd

২৬ ধনীর হাতে বিশ্বের অর্ধেক দরিদ্রের সমান সম্পদ!

মাস্টারি বিডি । শারমিন সোমা
আন্তর্জাতিক । ২১ জানুয়ারি ২০১৯ । ০৮ মাঘ ১৪২৫

বিশ্বের অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীর সমপরিমাণ সম্পদ ২৬ ধনীর হাতে রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দাতব্য সংস্থা অক্সফাম। আজ সোমবার সংস্থাটি একথা বলেছে।
তবে বিরাট এ ব্যবধান কমিয়ে আনতে সংস্থাটি করের পরিমাণ বাড়াতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের প্রাক্কালে দাতব্য সংস্থাটি এ প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, ২০১৮ সালে বিশ্বব্যাপী ধনকুবেরদের প্রতিদিন সম্পদ বেড়েছে ২শ’ ৫০ কোটি ডলার করে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আমাজনের সিইও জেফ বেজোসের সম্পদ গত বছর বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২শ’ কোটি ডলারে। এ পরিমাণ সম্পদ ১০ কোটি ৫০ লাখ জনঅধ্যুষিত ইথিওপিয়ার স্বাস্থ্য বাজেটের সমান।
এর বিপরীতে গত বছর ৩শ ৮০ কোটি দরিদ্র লোকের সম্পদ ১১ শতাংশ কমেছে ।
অক্সফাম বলছে, ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের এই ব্যাপক বৈষম্য দারিদ্র্য বিরোধী লড়াইকে গুরুত্বহীন করে তুলছে। এছাড়া অর্থনীতিকে করেছে ক্ষতিগ্রস্ত এবং গণঅসন্তোষকে তীব্র করছে।
অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী জনগণ ক্ষুব্ধ ও হতাশ। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.