Home / জীবনশৈলী / সুন্দর হাসির জন্য
teeth+mbd

সুন্দর হাসির জন্য

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ৩১ ডিসেম্বর ২০১৮ । ১৭ পৌষ ১৪২৫

সুন্দর হাসি যে কোনো মানুষের কাছে প্রিয় করে তুলবে আপনাকে। আর সুন্দর কথারও রয়েছে অনেক কারিশমা। আর এজন্য অত্যন্ত প্রয়োজন সুস্থ্-সবল-সুন্দর আর ঝকঝকে দাঁত। সাদা ঝকঝকে দাঁত আপনাকে যেকোনও প্রতিযোগিতায়ও এগিয়ে দিতে পারে। প্রিয়জনের কাছে হয়ে উঠতে পারেন আরও একটু বেশি প্রিয়। মজা হচ্ছে, সহজ ও ঘরোয়া উপায়েই আপনি হতে পারেন সাদা ঝকঝকে দাঁতের অধিকারী। ঝকঝকে দাঁতের জন্য আপনি যা করতে পারেন-

প্রতিদিন দুই বেলা ব্রাশ করার পর পরিষ্কার দাঁতে এক টুকরো লেবু নিয়ে ঘষলে দাঁত পরিষ্কার তো হবেই পাশাপাশি উজ্জ্বলতাও ফিরে আসবে।

teeth+mbd-2

প্রতি রাতে শোবার আগে হাতের তালুতে কিছু লবণ নিন। তা আঙ্গুলের মাথায় নিয়ে ৫/৭ মিনিট ঘষুণ। তারপর কুলি করে ফেলুন। এভাবে ৭ দিন নিয়মিত করলে দাঁতের গোড়া অধিক শক্ত ও মজবুত হবে। সেইসঙ্গে ঝকঝকে সাদা তো হবেই।

কলা খাওয়ার পর খোসাটি না ফেলে সেটি দাঁতে ঘষুণ। ৫ মিনিট ধরে খোসাটি ঘষতে থাকুন। ৭ দিনেই চমৎকার ফল।

দাঁত ঝকঝকে সাদা করার আরও একটি কার্যকর উপায় হলো বেকিং সোডা। দাঁত সাদা করার জন্য এটি পেস্টের সঙ্গে মিশিয়ে ব্রাশ করুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.