Home / প্রধানমন্ত্রী / সুইডেনে দ্বিপক্ষীয় সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
pm+bd+mbd

সুইডেনে দ্বিপক্ষীয় সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ জুন ২০১৭ । ০৩ আষাঢ় ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে তিনদিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন।

সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে তিনি এই সফরে যান। স্ক্যান্ডেনেভিয়ান এই দেশটিতে বাংলাদেশের কোন সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইটি ফ্লাইট (বিজি-০০২) প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে সকাল সোয়া ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংবাদ বাসস-এর।

সফরকালে প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

pm+arrived+mbd

প্রধানমন্ত্রী সফরকালে সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলস্টর্মের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী প্রবাসীদের দেয়া সংবর্ধনা এবং বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন।

সফরকালে সুইডিশ কোম্পানি এইচ এন্ড এম-এর সিইও কার্ল যোহান পারসন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেনবার্গ, ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের সিইও যোহান সোডারর্স্টমের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 7 26 5

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | মাসস স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published.