Home / আন্তর্জাতিক / সাহিত্যে নোবেল পেলেন কনসার্ট অব বাংলাদেশ খ্যাত শিল্পী বব ডিলান
bobdilannobellet2016mbd

সাহিত্যে নোবেল পেলেন কনসার্ট অব বাংলাদেশ খ্যাত শিল্পী বব ডিলান

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ অক্টোবর ২০১৬ । ২৮ আশ্বিন ১৪২৩

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান, সংগীত বিশ্ব যাকে চেনে বব ডিলান নামে।

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৩তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেন রয়‌্যাল সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, ‘আমেরিকার সংগীত ধারায় নতুন কাব‌্যিক দ‌্যোতনা সৃষ্টির’ জন‌্য ৭৫ বছর বয়সী রক, ফোক, কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তিকে নোবেল পুরস্কারের জন‌্য বেছে নিয়েছে তারা।

১৯৪১ সালে জন্ম নেওয়া রবার্ট অ্যালেন জিমার ইংরেজ কবি ডিলন টমাসের নাম থেকে বব ডিলান নাম নেন। তার সংগীত ক‌্যারিয়ারের সূচনা হয়েছিল ১৯৫৯ সালে মিনেসোটার এক কফি হাউজে।

এই শিল্পী, গীতিকার খ‌্যাতির তুঙ্গে পৌঁছান গত শতকের ষাটের দশকে। হাতে গিটার আর গলায় ঝোলানো হারমোনিকা হয়ে ওঠে তার ট্রেডমার্ক।
bobdylanmbd
সে সময় তার ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ আর ‘দ্য টাইমস দে আর আ-চেইঞ্জিং’-এর মত গানগুলো পরিণত হয়েছিল যুদ্ধবিরোধী আন্দোলনের গণসঙ্গীতে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্কে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে জর্জ হ্যারিসন, রবিশঙ্করের সঙ্গে ডিলানও ছিলেন।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।

গত বছর সাহিত্যে নোবেল পান বেলারুশের লেখক, অনুসন্ধানী সাংবাদিক সোয়েতলানা আলেক্সিয়েভিচ, যার ‘বহুস্বরের’ গদ্যকে সুইডিশ অ্যাকাডেমি অভিহিত করে ‘সমকালীন যাতনা আর সাহসিকতার সৌধ’ হিসেবে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়। সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.