Home / জাতীয় / সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল
METRO

সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
প্রধানমন্ত্রী | ১৮ জানুয়ারি ২০২৪ | ৫ মাঘ ১৪৩০

আগামী ২০ জানুয়ারি থেকে সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলবে এই সার্ভিস।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বর্তমানে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এটি পরিবর্তন হয়ে শনিবার থেকে চালু হওয়া পুরো রুটেই সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো।

সূত্র : জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

219

বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ । মাসস বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার …