Home / উদ্যোগ / সংগীতে ৪০০ শিক্ষার্থীর প্রশিক্ষণ
সংগীতে ৪০০ শিক্ষার্থীর প্রশিক্ষণ
Shilpakala+Music+400+artist+mbd

সংগীতে ৪০০ শিক্ষার্থীর প্রশিক্ষণ

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
সংস্কৃতি প্রতিবেদন । ঢাকা। ০৩ মে ২০১৯ । ২০ বৈশাখ ১৪২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বছরব্যাপী সংগীতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। এবছর বিভিন্ন বিষয়ে প্রায় চারশ’ শিক্ষার্থী প্রশিক্ষণ নেয়ার জন্য ভর্তি হয়েছেন।
এই কোর্স’এর যে সব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, সেগুলো হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, সেতার, সরোদ, বাঁশি বাদন, ছয় মাসব্যাপী স্টাফ নোটেশন কোর্সসহ মোট ১০টি বিভাগে প্রশিক্ষণ কার্যক্রম।
একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে কোর্সসমূহের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

Shilpakala+Music+400+artist+

এ সময় মহাপরিচালক বলেন, একাডেমির জন্মলগ্ন থেকেই সংগীত বিভাগে প্রশিক্ষণ শুরু হয়ে সফলতার সঙ্গে কোর্স পরিচালনা করা হয়েছে। এবারের শুরু হওয়া কোর্সে নতুন দুটি বিষয় যোগ হয়েছে। এভাবে প্রতিবছরই সংগীতের দু’একটি করে নতুন বিষয় যোগ হচ্ছে।
তিনি বলেন, এ বছর বড় পরিসরে দশটি বিষয়ে বছরব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এ কোর্সগুলো হল শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, সাধারণ সঙ্গীত (শিশু), লোকসঙ্গীত, বাঁশি, সেতার, সরোদ, দোতরা, বেহালা, স্টাফ নোটেশন ও পিয়ানো বাদন।

প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করছেন একাডেমির ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) আনিসুর রহমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বছরব্যাপী সংগীতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

গুম-খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ । মাসস গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ …

Leave a Reply

Your email address will not be published.